শিরোনাম

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলদেশ উন্নয়নের মহা সড়কের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মান এর একটি বিরাট উদাহরণ।
আজ রবিবার কেরানীগঞ্জের কালন্দি গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও মাধ্যমিক পাঠদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দেশের অর্থায়নে এ সেতু তৈরি করতে যাচ্ছে মহাজোট সরকার। যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে সম্ভব হতে যাচ্ছে। যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সমান ভাবে উন্নয় হচ্ছে।
স্কুল এন্ড কলেজে সভাপতি এম হাসানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসিন মন্টুসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিবাবকরা বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্দব সরকার। বছরের শুরুতে কোমল মতি শিশুদের কাছে ৩৬ কোটি বই বিতরন করেছে। এটা আমাদের সময় কল্পনাও করা যায়নি।
উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস জানতে হবে। দেশ কি করে স্বাধীন হয়েছে। লাখ শহীদের রক্তের বিনিময় এ দেশে স্বাধীন হয়েছে। সঠিক ইতিহাস জানা থাকলেই কেবল এ দেশকে ভালো ভাসতে শিখবে।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : খাদ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*