শিরোনাম

জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থন

নিউজ ডেস্ক : সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ বন্ধের দাবিতে আগামী ২৬ জানুয়ারি রাজধানীতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি।
আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
তিনি বলেন, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সুন্দরবন রক্ষায় আন্দোলন করছে অনেকদিন ধরে। তারা আগামী ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতাল কর্মসূচি আহ্বান জানিয়েছে। এই সংগঠনের দাবির সঙ্গে সারাদেশের মানুষের একই দাবি; বিএনপির দাবিও একই। তাই এই সংগঠনের ঘোষিত হরতাল কর্মসূচির প্রতি সমর্থন করছি।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে রাজধানীতে আগামী ২৬ জানুয়ারি সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহবান করেছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সম্প্রতি কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এই কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয় কমিটির কর্মসূচিতে সমর্থন প্রসঙ্গে রিজভী আরও বলেন, শুধুমাত্র মুনাফাখোর ও দেশি-বিদেশি লুটেরার স্বার্থে আমাদের নির্মল বাতাসকে বিষাক্ত করা হবে-এই সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের মাধ্যমে। বিশ্বের ঐতিহ্য, দেশের মানুষের প্রাকৃতিক রক্ষাবর্ম সুন্দরবন রক্ষা করা সকলের দায়িত্ব।

basic-bank

Be the first to comment on "জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থন"

Leave a comment

Your email address will not be published.


*