নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজীপাড়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)। ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল জানান, শাহাজীপাড়ার ওই বাসায় ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। কালুরঘাট ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি গিয়ে সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, বাকলিয়া থানার শাহজীপাড়ায় আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়। গভীর রাতে আগুন লাগায় ঘর থেকে দ্রুত বের হতে না পারায় গুরুতর আহত সৈয়দ আহমদ ও রীণা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় আজ রবিবার ভোরে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Be the first to comment on "বাকলিয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত"