শিরোনাম

বিমানবিধ্বংসী এস-৪০০ কিনছে ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে এবার এস-৪০০ কিনছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এ চুক্তি চূড়ান্ত করবেন। শনিবার ভারতের গোয়াতে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনের অবকাশে পুতিন-মোদি বৈঠকের সূচি নির্ধারণ করা হয়েছে। ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত সফর করবেন।

বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র আমদানিকারক দেশ ভারত। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীর আধুনিকায়নে ১০ হাজার কোটি ডলারের সামরিক কর্মসূচির অংশ হিসেবে দেশটি অস্ত্র ক্রয় চুক্তি করেছে। সর্বশেষ গত মাসে ফ্রান্সের কাছ থেকে তিন ডজন রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ৮৮০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত।

পুতিনের সহযোগী ইউরি উশাকোভ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানিয়েছেন, এস-৪০০ সরবরাহের চুক্তি ছাড়াও নয়াদিল্লির সঙ্গে অন্যান্য চুক্তিও হবে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে ভারতকে গুনতে হবে ৫০০ কোটি মার্কিন ডলার।

রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ একসাথে ৩০০ লক্ষ্যবস্তুর ওপর নজর রাখতে পারে। এ ছাড়া, কয়েকশ’ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় তিন ডজন লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করতেও সক্ষম।

basic-bank

Be the first to comment on "বিমানবিধ্বংসী এস-৪০০ কিনছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*