শিরোনাম

‘বিরক্তিকর’ প্রতিবেশীর বাড়িটাই কিনে নিলেন মেসি!

নিউজ ডেস্ক : মেসির প্রতিবেশী ছিলেন মহা বিরক্তিকর এক লোক। সব সময় উচ্চস্বরে গান বাজানো কিংবা হইহল্লা করা তার স্বভাব। এমনিতেই মেসি খুব জোরে আওয়াজ পছন্দ করেন না। পার্টিতে যান না। পরিবারের সঙ্গেই সময় কাটান। বিশ্বাস করেন ছিমছাম শান্ত জীবনযাপনে। মাঠে তিনি কোটি কোটি সমর্থকের চোখের মণি হতে পারেন। কিন্তু মহাতারকা হওয়ার কোনো আঁচ নিজের জীবনে ফেলতে দেন না লিওনেল মেসি। অনেক বলেও কাজ হয়নি। তাই বাড়িটাই কিনে নিলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার।

বার্সা কিংবদন্তির এমন স্বভাবের কথা বলছিলেন তারই ক্লাব সতীর্থ ইভান রাকিটিচ। শুধু তাই নয়, মেসিকে নিয়ে একটি অদ্ভুত ঘটনার কথা ফাঁস করে দিলেন রাকিটিচ। এলএম টেনের প্রতিবেশীর বাড়ি থেকে দিনরাত আওয়াজ হতো। গানবাজনা চলত। সব মিলিয়ে মেসির পরিবারের জন্য যা দুর্বিসহ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত আওয়াজ বন্ধ করতে প্রতিবেশীর বাড়িটাই কিনে নিয়েছিলেন রাজপুত্র।

রাকিটিচের ভাষায়, “মেসির সব সময় সমস্যা হতো প্রতিবেশীকে নিয়ে। খুব বেশি আওয়াজ করত। মেসি ওদের বলেওছিল। কিন্তু কোনো লাভ হয়নি। বরং জবাবে খারাপ ব্যবহার পেত। তাই মেসি প্রতিবেশীদের বাড়িটাই কিনে নিয়েছিল। ”

মঙ্গলবার রাতে আবার রাকিটিচ ও মেসির দল উঠল কোপা দেল রে ফাইনালে। তাও আবার আটলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে বিতর্কিত ১-১ ড্রয়ের পর। যার সৌজন্যে দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী হলো বার্সা। যে ম্যাচে গোল করলেন, আবার লাল কার্ডও দেখলেন লুই সুয়ারেস। অর্থাৎ ফাইনালে খেলতে পারবেন না তিনি। এদিকে শোনা যাচ্ছে, লাল কার্ডের বিরুদ্ধে আবার আবেদন জানাতে চলেছেন সুয়ারেস।

সুয়ারেস বলছেন, “আমার হাসি পাচ্ছে কারণ রেফারির উদ্দেশ্যই ছিল লাল কার্ড দেখানো। আমার রাগ হচ্ছে, কারণ কিছুই করিনি। প্রথম হলুদ কার্ডটা দেখানো ঠিক হয়নি। কারণ ওটা আমার ম্যাচে প্রথম ফাউল ছিল।

basic-bank

Be the first to comment on "‘বিরক্তিকর’ প্রতিবেশীর বাড়িটাই কিনে নিলেন মেসি!"

Leave a comment

Your email address will not be published.


*