নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সময় যে পরিবর্তন হতে যাচ্ছে, সে বিষয়ে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কারণ সন্ধ্যার পর থেকেই মাঠে রাজত্ব করতে শুরু করে শিশির। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এর মাত্রা। যা স্পিনার এবং ফিল্ডারদের জন্য প্রায় অক্ষম করে ফেলার জন্য যথেষ্ট। তাই টস এক্ষেত্রে অনেকটাই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
তাই আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বদলে যাচ্ছে ম্যাচ শুরুর সময়। দুপুরের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে ১ ঘণ্টা। তাই দিনের প্রথম ম্যাচটি এখন থেকে শুরু হবে দুপুর ১টায়। আর সন্ধ্যার ম্যাচ এগিয়ে আনা হয়েছে সোয়া ১ ঘণ্টা। তাই দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল পৌনে ছয়টায়।
একই ভাবে বদলে গেছে শুক্রবারে ম্যাচ শুরুর সময়। শুক্রবারেও দুপুরের ম্যাচ ১ ঘণ্টা এগিয়ে শুরু হবে দেড়টায়। পরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়। বৃহস্পিতবার চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।

Be the first to comment on "বৃহস্পতিবার থেকে নতুন সময়ে বিপিএল"