শিরোনাম

বেনাপোলে অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : বেনাপোল ইউনিয়নের রাজবাড়ি গ্রাম থেকে অস্ত্রসহ সেকেন্দার (৩২) নামে একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একটি ওয়ান শুটারগান ও এক রাউণ্ড গুলিসহ ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সেকেন্দার বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের কালুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পালিয়ে থাকা একাধিক হত্যা মামলার আসামি ওই গ্রামে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার শরীরে তল্লালি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার এসআই ফিরোজ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ওই সন্ত্রাসীর বিরুদ্ধে পোর্ট থানায় নারাণপুরের প্রিন্স হত্যা ও পেচোর বাওড়ে এক যুবককে গলা কেটে হত্যার মামলা রয়েছে।

basic-bank

Be the first to comment on "বেনাপোলে অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*