শিরোনাম

বোল্টের মিশন সম্পন্ন (ভিডিওসহ)

নিউজ ডেস্ক : জীবনের শেষ অলিম্পিকটা শেষ করেই ফেললেন গতিমানব উসাইন বোল্ট। তিনি প্রথম অলিম্পিকে যতটা সফল ছিলেন শেষ অলিম্পিকেও ঠিক ততটাই সফলভাবে সম্পন্ন করেছেন। বেইজিং মাতানোর পর লন্ডন মাতিয়েছেন। এবার ব্রাজিলের রিও ডি জেনিরোতেও বোল্ট উৎসবই চললো। ‘ট্রিপল ট্রিপল’-এর অনন্য কীর্তি গড়ে আনন্দে আপ্লুত হলেন বোল্ট।

‘ট্রিপল ট্রিপল’-এর কৃতিত্ব অর্জন করার পর বোল্ট বলেন, ‘এসব পদক নিয়েই আমার পৃথিবী। ৯টি স্বর্ণপদকই আমার কাছে বিশেষ কিছু। সব পদকই সঠিক সময়ে এসেছে। আমিই সর্বশ্রেষ্ঠ! পৃথিবীর কাছে এটা প্রমাণ করেছি। তাই এখন বলতেই পারি মিশন সম্পন্ন।’

রিওতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর শনিবার ৪x১০০ মিটার রিলেতেও সোনা জয় করেছেন বোল্ট। সব অলিম্পিক মিলিয়ে তার স্বর্ণপদকের সংখ্যা ৯টি। যার ফলে তিনি পৌঁছে গেছেন কার্ল লুই ও ফিন নুরমির কাতারে।

তবে এ দুজনের থেকে একটু ভিন্ন বোল্টের গড়া রেকর্ডটি। কেননা লুইসের ৯টি সোনার সব স্প্রিন্টে নয়। এর মধ্যে ৪টি ছিল লং জাম্পে। আর নুরমি ছিলেন দূরপাল্লার দৌড়বিদ। অলিম্পিকের ইতিহাসে টানা তিন আসরে স্প্রিন্টে সোনা জেতার কীর্তি কোন অ্যাথলেটই দেখাতে পারেননি। যা একমাত্র করে দেখালেন বোল্ট।

অলিম্পিকে এটাই বোল্টের শেষ অংশগ্রহণ। তাই একটু মন খারাপ এই গতিমানবের। তবে আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পর বিদায় নিবেন অ্যাথলেটিক্সের জগত থেকে। অলিম্পিকে ৯টি স্বর্ণ ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার আরও ১১টি স্বর্ণপদক রয়েছে।

basic-bank

Be the first to comment on "বোল্টের মিশন সম্পন্ন (ভিডিওসহ)"

Leave a comment

Your email address will not be published.


*