নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ী ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় স্থানীয় ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে দোকান বসাতে বাধা দিলে দোকান মালিক কর্মচারীদের সঙ্গে হকারদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতির অবনতি হতে থাকে।
টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সংঘর্ষের কারণে গত দুই ঘণ্টা যাবৎ গুলিস্থান ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
পল্টন থানার ওসি মসিউর রহমান জানান, সংঘর্ষে ডিসি আহত হয়েছেন। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

Be the first to comment on "ব্যবসায়ী-হকার সংঘর্ষে গুলিস্তান রণক্ষেত্র"