শিরোনাম

ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল ৯ জানুয়ারি

নিউজ ডেস্ক : আগামী ৯ জানুয়ারি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ দিন ধার্য করেছেন।

আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ হাকিম জাকির হোসেন টিপু নতুন করে এ দিন ধার্য করেন। ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেয়া হয়।
ঘটনার দিন রাতে নিহত নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনছারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয়। গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। এছাড়া মাসুম রানা এবং তরিকুল ইসলাম নামের দুজন জামিনে রয়েছেন।

basic-bank

Be the first to comment on "ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল ৯ জানুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*