শিরোনাম

ভারতকে ‘হুমকি’ দিয়ে রাখলেন স্মিথ-মার্শ

নিউজ ডেস্ক : টেস্ট সিরিজ শুরুর আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। আরও স্পষ্ট করে বলতে গেলে ইংল্যান্ড টেস্ট সিরিজে হারার পর থেকেই অজিরা ভারতকে আটকাতে নানা পরিকল্পনার কথা বলে আসছে। ভারত বলছে এর জবাব দেওয়ার কথা। কিন্তু এই কথা চালাচালির মাঝেই মাঠের খেলাতেও ভারতকে একটা হুমকি দিয়ে রাখলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও শন মার্শ।

৪ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অজিরা নেমেছিল প্রস্তুতি ম্যাচ খেলতে। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রস্তুতিটা ভালোই সেরেছে তারা। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভ স্মিথ এবং শন মার্শ। তাদের ব্যাটে ভর করে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রান তোলে অতিথিরা। যদিও মাত্র ৫৫ রানের মধ্যেই ২ উইকেট খোয়াতে হয় তাদের। এরপর তৃতীয় উইকেটে ১৫৬ রানের পার্টনারশিপ খেলেন স্মিথ এবং মার্শ। দুজনই সেঞ্চুরি পূরণ করে অবসর নেন।

এদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি যখন একের পর এক সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করে চলছেন, সেখানে অজিরা হয়ত এই বার্তাটাই দিতে চাইলেন, আমরাও সেঞ্চুরি করতে জানি। সেটা বিদেশের মাটি হলেও সমস্যা নেই।

basic-bank

Be the first to comment on "ভারতকে ‘হুমকি’ দিয়ে রাখলেন স্মিথ-মার্শ"

Leave a comment

Your email address will not be published.


*