শিরোনাম

ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

নিউজ ডেস্ক :  ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে গুলি করে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এক টুইটে এই দাবি করেন বলে জানিয়েছে আইএএনএস।
ওই টুইটের বরাত দিয়ে ভারতীয় এই সংবাদ সংস্থা বলছে, রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টে পাকিস্তান সময় বিকাল পৌনে ৫টার দিকে একটি ‘ভারতীয় কোয়াডকপ্টারকে’ গুলি করে ভূপাতিত করা হয়।
জিও নিউজ বলছে, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে আসার পর সেটিকে টার্গেট করে পাকিস্তানি বাহিনী।
আগাহি পোস্টের কাছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর পাকিস্তানি সৈন্যরা সেটিকে কুড়িয়ে নেয় বলছেন অসীম বাজওয়া।
তবে পাকিস্তানি সৈন্যদের হাতে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিডি নিউজ

basic-bank

Be the first to comment on "ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের"

Leave a comment

Your email address will not be published.


*