শিরোনাম

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত

নিউজ ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ সিআরপিএফ সদস্য । আজ শনিবার ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত বাস্তার অঞ্চলের সুকমা জেলায় এ হামলার ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকালে সুকমার ভেজ্জি থানার ভেজ্জি ও কোট্টাচেরু গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘন জঙ্গলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টির (আরওপি) ওপর অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। এ সময় সিআরপিএফও পাল্টা গুলি চালায়। মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও চারজন। এদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সুকমা জেলার পুলিশ সুপার অভিষেক মীনা বলেন, ‘হামলার পরে সিআরপিএফ জওয়ানদের অস্ত্র এবং ওয়ারলেস রেডিও লুঠ করে চম্পট দেয় মাওবাদীরা। হামলার খবর ছড়িয়ে পড়ার পরে পুলিশের একটি বাহিনী এসে তাদের উদ্ধার করে। ’

তবে সিআরপিএফ জওয়ানের গুলিতে কোনও মাওবাদী নিহতের খবর এখনও স্পষ্ট নয়।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সরাসরি যোগাযোগ রয়েছে। সুকমা এলাকায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবে। সেখানে উদ্ধারকাজ চালাতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত"

Leave a comment

Your email address will not be published.


*