শিরোনাম

ভারতের সঙ্গে ১২ কোটি টাকার অনুদান চুক্তি

নিউজ ডেস্ক : খুলনায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে ভারতের সঙ্গে অনুদান চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় বাংলাদেশকে ১২ কোটি ৮ লাখ টাকার অনুদান সহায়তা দেবে ভারত।

বুধবার (৮ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম, ভারত সরকারের পক্ষে হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দু দেশের মধ্যে ২০১০ সালে ১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া ২০১৬ সালে দুদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের নমনীয় ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। ঋণ ছাড়াও আর্থ-সামাজিক অবকাঠামো খাতে স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জন্য অনুদান সহায়তা প্রদানের জন্য ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের আওতায় এখন পর্যন্ত ৩টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫৮ কোটি ৩২ লাখ টাকা। খালিশপুরে গার্লস স্কুল নির্মাণে স্বাক্ষরিত চুক্তিটি ভারতীয় স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িতব্য তৃতীয় প্রকল্প।

basic-bank

Be the first to comment on "ভারতের সঙ্গে ১২ কোটি টাকার অনুদান চুক্তি"

Leave a comment

Your email address will not be published.


*