শিরোনাম

ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ নিয়ে শঙ্কা!

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছে অনুরাগ ঠাকুরকে। তার সঙ্গে বহিস্কৃত হয়েছেন সচিব অজয় শিরকে।

এই অবস্থায় আসন্ন ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাদের সাক্ষর করার ক্ষমতা ছিল তারা কেউ এখন নেই। তাই কীভাবে এই সিরিজ অনুষ্ঠিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজও প্রায় বন্ধ হওয়ার মুখে পড়েছিল! কারণ লোঢা কমিটি বলেছিল, রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে কোনো টাকা দিতে পারবেন না বিসিসিআই। এর পর অবশ্য টেস্ট সিরিজের জন্য রাজ্য সংস্থাগুলোকে টাকা দেওয়ার অনুমতি দেয় আদালত। যদিও তার পরিমান বেঁধে দেওয়া হয়েছিল। এবার অবশ্য অন্য সমস্যার সামনে বোর্ড। এই মুহূর্তে বোর্ডের দায়িত্বে নেই কেউ। বিসিসিআই এর এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা সবাই সংশয়ে। ম্যাচ আয়োজন করবে রাজ্য সংস্থা। কিন্তু এই মুহূর্তে জানি না দায়িত্বে কে। ”

১০ ও ১২ জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ২টা অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ১৫ জানুয়ারি পুণেতে। সেই ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছে দুই সপ্তাহ আগেই। অতীতে নাকি সেদেশের ক্রিকেট বোর্ড সব সময়ই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু লোঢা প্যানেল কখনোই তেমন কিছু করার পক্ষে ছিল না যেটা ক্রিকেট খেলাকে আক্রান্ত করবে। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে কটক ও কলকাতায়। ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে কানপুর নাগপুর ও বেঙ্গালুরুতে। এমতাবস্থায় মহা দুঃশ্চিন্তায় পড়েছে আয়োজকরা।

basic-bank

Be the first to comment on "ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ নিয়ে শঙ্কা!"

Leave a comment

Your email address will not be published.


*