শিরোনাম

গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪

নিউজ ডেস্ক : গাজীপুরের কোনাবাড়িতে ট্রাক খাদে পড়ে চালকসহ চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে কোনাবড়ির বাড়িয়া এলাকায় বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), ট্রাক শ্রমিক রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) এবং রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪)। ট্রাকটি বাঘিয়া এলাকায় করম মোল্লা ইটাভাটার।

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চালক এবং চার শ্রমিক ইট নিয়ে গতরাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় যান। সেখানে ইট নামিয়ে ইটভাটায় ফেরার পথে ভোররাত সাড়ে ৩টার দিকে বাঘিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই তিন শ্রমিক নিহত এবং গুরুতর আহত হন ট্রাকচালক। আহত ট্রাকচালক সোহেলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*