শিরোনাম

ভারত-পাকিস্তান যা পারেনি, তা করে দেখাল বাংলাদেশ!

নিউজ ডেস্ক : পি সারা ওভাল ছিল বাংলাদেশের জন্য মূর্তিমান আতঙ্কের নাম। এই মাঠে প্রতিটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। কিন্তু সব রেকর্ডের খাতা আজ ওলট পালট হয়ে গেল। ঐতিহাসিক শততম টেস্ট জিতে ইতিহাস গড়ল মুশফিক বাহিনী! ৪ উইকেটের এই জয় সম্মিলিত প্রচেষ্টার ফল। আজ ১৯০ রান চেজ করে জিতেছে টাইগাররা। কিন্তু নিজেদের মাটিতে ২০০ রানের নিচে টার্গেট দিয়ে দুইবার জিতেছে শ্রীলঙ্কা। সেই দুইবার তাদের প্রতিপক্ষ ছিল শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান!

এই দুটি জয়ের নায়ক ছিলেন বর্তমান লঙ্কন অধিনায়ক রঙ্গনা হেরাথ। এই হেরাথেক সামলে আজ ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু ওই দুটি ম্যাচে এমনটা করতে পারেনি পাকিস্তান আর ভারত। ২০০৯ সালের জুলাইয়ে গলে চতুর্থ ইনিংসে পাকিস্তানকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ২ উইকেটে ৭১ রান তুলেও পাকিস্তান ম্যাচটি ৫০ রানে হেরে গিয়েছিল ১১৭ রানে অলআউট হয়ে। শেষ ৮ উইকেট সফরকারীরা হারিয়েছিল ৪৬ রানে। যাতে ৪ উইকেট নিয়ে মূল অবদান রেখেছিলেন রঙ্গনা হেরাথ।

এরপর ২০১৫ সালে সেই গলেই ভারতের বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই ম্যাচে ভারতকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। এবারও তাদের জয়ের নায়ক রঙ্গনা হেরাথ। তার ঘূর্ণিজাদুতে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রোহিত শর্মাদের নিয়ে গড়া ভারতের বিধ্বংষী ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ৪৮ রানে হেরাথ ৭ উইকেট নিয়ে আবারও নায়ক বনে যান হেরাথ। ভারত অলআউট হয় ১১২ রানে। ৬৩ রানে জয় পায় শ্রীলঙ্কা।

basic-bank

Be the first to comment on "ভারত-পাকিস্তান যা পারেনি, তা করে দেখাল বাংলাদেশ!"

Leave a comment

Your email address will not be published.


*