শিরোনাম

ভিটামিন এ খাওয়ার পর শিশুর মৃত্যু ॥তদন্ত কমিটি গঠন

ভিটামিন এ খাওয়ার পর শিশুর মৃত্যু ॥তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে উপজেলার লাহুড়িয়া সৈয়দ বাড়ির টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ২ ঘন্টা পরে ঘুমের মধ্যে ১৬ মাস বয়সী এক শিশু মৃত্যূর অভিযোগে অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন নড়াইলের সিভিল সার্জন ।
এদিকে, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে প্রথমে লাশের ময়না তদন্ত করতে রাজি না থাকায় বিলম্বে হলেও শিশুটি মৃত্যুর কারন জানতে রোববার (৬আগষ্ট) সকালে সদর হাসপাতালের আরএমও সুজল কুমার বকসীর নেতৃত্বে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন আমিন আহম্মেদ খান সাংবাদিকদের বলেন, সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান মুন্সীকে প্রধান করে লোহাগড়া হাসপাতালের ডাক্তার লুৎফুন্নাহার ও আবুল হাসনাতকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাদতন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে মনে করেন তিনি।

basic-bank

Be the first to comment on "ভিটামিন এ খাওয়ার পর শিশুর মৃত্যু ॥তদন্ত কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*