নিউজ ডেস্ক : আজ শনিবার দুপুরে ভৈরবের সাদেকপুরের রসুলপুর এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অহিদুজ্জামান (৩২) নামে এক জন মারা যায়। আহত হয় কমপক্ষে ২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ইকন আলী নামে একজনকে মূমূর্ষ অবস্থায় ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে আধিপাত্যবিস্তারকে কেন্দ্র করে এলাকার ফজলু মাষ্টার ও মুসলিম মিয়া লোকদের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ফজলু মাষ্টার গ্রুপের অহিদ মুসলিম মিয়া বাড়ির লোকদের সাথে বিরোধ হয়। এ ঘটনায় উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় কমপক্ষে ২৫ জন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Be the first to comment on "ভৈরবে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ নিহত ১"