শিরোনাম

মধ্যবর্তী নির্বাচন মধ্যবর্তী রসিকতা ॥ কাদের

নিউজ ডেস্ক : বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যবর্তী নির্বাচনের কোনো তাগিদ সরকার অনুভব করছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির মধ‌্যবর্তী নির্বাচনের দাবির মধ‌্যে জাতীয় পার্টির চেয়ারম‌্যান এইচ এম এরশাদের ভোটের প্রস্তুতি শুরুর ঘোষণার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।

এরশাদ রবিবার রংপুরে আগামী অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিলে কয়েকটি গণমাধ‌্যমে খবর আসে যে তিনি মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টোল প্লাজায় পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য কাদেরকে।

মন্ত্রী বলেন, “শেখ হাসিনা সরকারের উপর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের বাস্তবসম্মত কিংবা যুক্তিসঙ্গত তাগিদ এই মুহূর্তে নেই।

“মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই। হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতিও নেই। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনাও নেই।”

তবে আগামী সংসদ নির্বাচনের জন্য তার দল প্রস্তুতি শুরু করেছে বলে জানান কাদের।

আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিল নিয়ে তিনি বলেন, আধুনিকতা ও ঐতিহ‌্যের সমন্বয়ে দলের আগামী নেতৃত্ব আসবে।

সোনারগাঁওয়ের টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানগুলোর জন্য অনলাইন ভিত্তিক ‘ওয়েরিং স্কেল সিস্টেম’ উদ্বোধন করেন কাদের।

বাংলাদেশের মহাসড়কগুলোর স্থায়িত্ব বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ওজনের কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ওয়েরিং স্কেল সিস্টেম লাগানোর কারণে অতিরিক্ত ওজন বহনকারী যানগুলোকে জরিমানা করা হবে।”

“এই জরিমানা মোটা অংকের হলেও আমাদের জরিমানা আদায়ের বিষয়টি মূল উদ্দেশ্য নয়, অতিরিক্ত ওজনকে নিরুৎসাহিত করাই মূল উদ্দেশ্য।”

 

basic-bank

Be the first to comment on "মধ্যবর্তী নির্বাচন মধ্যবর্তী রসিকতা ॥ কাদের"

Leave a comment

Your email address will not be published.


*