শিরোনাম

মিরপুরে রেনেটা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে রেনেটা লিমিটেডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে মিরপুর ৭ নম্বর সেকশনের ওই ভবনে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় ভবনের চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার কর্মীরা বিকেল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। উদ্ধার কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে জানানো হবে।

basic-bank

Be the first to comment on "মিরপুরে রেনেটা ভবনে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*