শিরোনাম

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। থেমে থাকা একটি ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে গোড়াই-সখীপুর সড়কের একপাশে থেমে থাকা ট্রাকের সামনে চারজন দাঁড়িয়ে ছিলেন। তাঁরা কলা ব্যবসায়ী বলে জানা গেছে। এ সময় ওই ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁদের পরিচয় জানা যায়নি।
মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "মির্জাপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই"

Leave a comment

Your email address will not be published.


*