শিরোনাম

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী মিষ্টি নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নগরীর খানপুরে অবস্থিত সাখাওয়াতের বাসায় যান।

এ সময় সাখাওয়াত তার বাসায় আইভীকে স্বাগত জানান।
নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমরা যেহেতু একই এলাকায় থাকি তাই আমাদের সবাইকে একসঙ্গেই এলাকার উন্নয়নে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের দুর্নাম রয়েছে জানিয়ে সাখাওয়াত এ দুর্নাম ঘোছানোর জন্য আইভীর প্রতি অনুরোধ জানান।

পরে আইভী বলেন, আগেই বলেছি হারি বা জিতি আমি তার বাসায় যাব। আমি আমার সে প্রতিশ্রুতি রক্ষা করেছি। নারায়ণগঞ্জের উন্নয়নে ওনার সহযোগিতা নিব। আমরা একই এলাকায় বসবাস করি এবং আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ।

basic-bank

Be the first to comment on "মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী"

Leave a comment

Your email address will not be published.


*