শিরোনাম

মেয়ের হবু প্রেমিককে শাহরুখের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : মেয়ে সুহানাকে বরাবরই আগলে রাখেন শাহরুখ খান। সম্প্রতি মেয়েকে প্রেম করতে অনুমতি দিয়েছেন।

তবে ‘‌বাদশা’‌ খানের মেয়ে বলে কথা!‌ যে সে নাগাল পায় নাকি!‌ যার তার হাতে তুলে দিলেই হল!‌ তাই আগে থেকেই মেয়ের হবু প্রেমিকের জন্য বেশ কিছু নিয়মাবলী জারি করেছেন তিনি। যেমন—
১)‌ শ্বশুর তারকা বলে পায়ের ওপর পা তুলে বসে থাকবে!‌ চলবে না। ভাল চাকরি জোটাতেই হবে।

২)‌ মেয়ে পছন্দ করেছে বলেই জামাইকে মাথায় তুলে নাচতে হবে এমন কথা নেই। শ্বশুরমশাই যে তাঁকে মোটেই পছন্দ করেন না, গোড়া থেকেই একথা মাথায় ঢুকিয়ে নিতে হবে।

৩)‌ আড়ালে আবডালে মেয়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই বিপত্তি। মেয়ের বাবা সর্বত্র।

৪)‌ সঙ্গে ভাল আইনজীবী রাখতে হবে। একটু এদিক ওদিক হলেই সোজা শ্রীঘরে।

৫)‌ মেয়েকে রাজকুমারীর মতো আদর-যত্নে বড় করেছেন। বশে আনতে চাইলেই বিপত্তি।

৬)‌ মেয়ের জন্য জেলে যেতে আপত্তি নেই বাবার। এখন থেকেই সাবধানী হয়ে যান।

৭)‌ মেয়ের সঙ্গে কারাপ ব্যবহার করলে, শত গুণ জ্বালা পোহাতে হবে।

এর আগেও মেয়েকে নিয়ে শাহরুখের আবেগ ধরা পড়েছে। মেয়েকে চুমু খেলে জিভ টেনে ছিঁড়ে নেবেন বলে কিছুদিন আগে ‘‌কফি উইথ করণ’‌ অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন তিনি।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "মেয়ের হবু প্রেমিককে শাহরুখের হুঁশিয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*