শিরোনাম

যশোরে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব পালিত

যশোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব পালিত

নিউজ ডেস্ক ॥ “টেকসই ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে উম্মুক্ত ও দুরশিক্ষন” স্লোগান নিয়ে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার (২৬অক্টোবর) যশোর আঞ্চলিক কেন্দ্রে রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে যশোর আঞ্চলিক কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বরে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আঞ্চলিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে যশোর বাউবি’র আঞ্চলিক পরিচলক ড.মোঃ আব্দুল মজিদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , যশোর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান -বিপিএম,পিপিএম (বার) । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নড়াইলের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ মতিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলী,নিম্মমান সহকারী রাসেল রানা, অফিস সহায়ক আব্দুল মান্নানসহ যশোর কেন্দ্রের আওতাভূক্ত ৭টি উপ-আঞ্চলিক পরিচালকগণ,কর্মকর্তা-কর্মচারি এবং নবীন ও প্রবীন শিক্ষার্থীরা।

basic-bank

Be the first to comment on "যশোরে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব পালিত"

Leave a comment

Your email address will not be published.


*