শিরোনাম

রাজবাড়ীর পাংশায় বন্দুক যুদ্ধে চরমপন্থী নেতা নিহত

নিউজ ডেস্ক : রাজবাড়ীর পাংশায় বন্দুক যুদ্ধে মেয়াজ্জেম হোসেন নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছে। সে জেলার পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মজিদ ফকিরের ছেলে এবং চরমপন্থি বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মোয়াজ্জেম ফকির (৩২)। আজ বৃহস্পতিবার গভীর রাতে দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বন গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোয়াজ্জেম হোসেনকে গত বুধবার ভোরে রাজধানী ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন নাওরা বন গ্রামের বটতলা এলাকায় তার অবৈধ আগ্নেয়াস্ত্র রক্ষিত আছে।

তাকে নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে পংশার শরিষার তিন রাস্তার মোড়ে অস্ত্র উদ্ধার করতে যায়। এ সময় মোয়াজ্জেম গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষন করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়। পরে তাকে পাংশা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

তিনি আরও জানান, মোয়াজ্জেম চরমপন্থি বিপুল বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলা, একটি চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটারগাণ ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "রাজবাড়ীর পাংশায় বন্দুক যুদ্ধে চরমপন্থী নেতা নিহত"

Leave a comment

Your email address will not be published.


*