নিউজ ডেস্ক : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষে অভিযানের অংশ হিসেবে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন এবং মহানগর ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন মাদক ব্যবসায়ী ও ১৫ জন অন্যান্য মামলার আসামি। বৃহষ্পতিবার দুপুরে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment on "রাজশাহী নগরীতে পুলিশী অভিযানে গ্রেফতার ৩৫ন"