শিরোনাম

লাইফ সাপোর্ট লাগছে না নার্গিসের

নিউজ ডেস্ক : খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তার অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লাইফ সাপোর্ট আবার দেওয়ার প্রয়োজন হবে কিনা বিকালে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আবদুল কুদ্দুস আরও জানান, ‘নার্গিসকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। তখন স্কয়ার হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নিজামউদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘নার্গিসের অবস্থা খুবই সংকটাপন্ন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথার খুলি ভেদ করে ব্রেইনে ইনজুরি হয়েছে।’

এদিকে বুধবার রাতে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন,‘নার্গিস আগের চেয়ে ভালো আছে । সে ডান হাত ও ডান পায়েও নড়াচড়া করছে। তবে এখনও পর্যন্ত বাম পাশের কোনও নড়াচড়া দেখা যায়নি। ডাক্তাররা বলেছেন, দুই সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল অবস্থা বোঝা যাবে। আপনারা নার্গিসের জন্য দোয়া করবেন। ’

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার কিছুক্ষণের জন্য নার্গিসকে ভেন্টিলেশন মেশিন থেকে আলাদা করা হয়। ভেন্টিলেশন মানে হচ্ছে শ্বাস-প্রশ্বাসের জন্য সাপোর্ট দেওয়া, যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। আগে ধারাবাহিক লাইফ সাপোর্ট ছিল। এখন ট্রায়াল বেসিসে করা হচ্ছে। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট। আমার ধারণা, আগামী দুই -একদিনের মধ্যে লাইফ সাপোর্ট খুলে দেওয়া সম্ভব হবে।

basic-bank

Be the first to comment on "লাইফ সাপোর্ট লাগছে না নার্গিসের"

Leave a comment

Your email address will not be published.


*