শিরোনাম

১৫৩টি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের উপকূলীয় জেলাগুলোর জন্য ১৫৩টি আশ্রয়কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে প্রধানমন্ত্রী ওই আশ্রয় কেন্দ্রগুলোর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক পর্যায়ে মডেল। তবে আমরা যদি আরও সচেতন ও সজাগ থাকি তাহলে দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব।

তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে অনেক সময় দেখা যায় দুর্যোগের পূর্বাভাস দিয়ে উপদ্রুত এলাকার লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়। তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে মাইকিং করা হয়।

এমনকি তাদের সরিয়ে নেয়ার জন্য প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যদের কাজে লাগানো হয়। কিন্তু তারা যেতে চান না। তাদের জোর করে ধরে নিয়ে যেতে হয়। এতে ক্ষয়ক্ষতির সঙ্গে প্রাণহানির আশংকা বেড়ে যায় বা প্রাণহানির সংখ্যা বাড়ে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শেল্টার সেন্টারের সঙ্গে একটি করে স্টোর রুম থাকবে। যাতে করে অফিস-আদালতের কাগজপত্র সংরক্ষণ করা যায়। এছাড়া গবাদি পশুর জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ সচেতন থাকলে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির সঙ্গে প্রাণহানির শংকা কম থাকে।তিনি উপকূলীয় অঞ্চলসহ দেশের সব অঞ্চলের মানুষকে বেশি করে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি তৈরির আহ্বান জানান।

basic-bank

Be the first to comment on "১৫৩টি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*