শিরোনাম

সীমান্তে মিয়ানমারের দুই শিশুসহ আটক ৫

নিউজ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে মিয়ানমারের দুই শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ভারতে প্রবেশের সময় এসব বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন: মোহাম্মদ আলীর পুত্র আব্দুল হামিদ (২৫), কবির আহমদের স্ত্রী নূর বেগম (২২), ইলিয়াছের স্ত্রী হামিদা (২৫), কবির আহমদের শিশু পুত্র রেজাউল করিম (৭) এবং ইলিয়াছের শিমু পুত্র (১)।

আটক আব্দুল হামিদ জানান, মিয়ানমারে মুসলিমদের ওপর নির্যাতন হওয়ায় তারা সে দেশ থেকে টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে এবং দালালের মাধ্যমে ভারত যাওয়ার পথে বিজিবি আটক করে।

জয়পুরহাটে ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, কয়া সীমান্তের ২৮৭নং মেইন পিলারের ৪৭নং সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

basic-bank

Be the first to comment on "সীমান্তে মিয়ানমারের দুই শিশুসহ আটক ৫"

Leave a comment

Your email address will not be published.


*