নিউজ ডেস্ক : এসএসসির বাংলা ১ম পত্র পরীক্ষার সময় বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার কে.জে.এস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে থেকে জুলিয়া আক্তার নামের এক পরীক্ষার্থী বেড়িয়ে এসে প্রায় ১০০ গজ দুরে ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এসময় স্থানীয়রা টের পেয়ে পরীক্ষার্থী জুলিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পরীক্ষার কেন্দ্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী জুলিয়া আক্তার বৃহস্পতিবার রাজৈর কে.জে.এস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা দিতে যায়।
পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা ২০ মিনিট পর তিন তলার ৩০২ নং কক্ষ থেকে হঠাৎ বেড়িয়ে এসে রাজৈর বাজার ব্রীজের উপর থেকে প্রায় ২০ফুট নিচে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। গুরুতর অসুস্থ্য থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
রাজৈর কে.জে.এস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রের হল সুপার জাফর আলী মিয়া জানান, ছাত্রীটি বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যায়। পরে খবর পেলাম সে নদীতে লাফ দিয়েছে। কেন্দ্র সচিব অলিক কুমার ধর জানান, ছাত্রীটি কক্ষ পর্যবেক্ষকের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে বাথরুমে যায়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
রাজৈরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

Be the first to comment on "রাজৈরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা"