শিরোনাম

রোবেনের চুক্তিবৃদ্ধির ব্যাপারে আশাবাদী বায়ার্ন

নিউজ ডেস্ক : ডাচ তারকা আরিয়েন রোবেনের সাথে এক বছরের চুক্তি নবায়নে আত্মবিশ্বাসী বায়ার্ন মিউনিখ চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমিনিগে। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হয়নি। কিন্তু ৩২ বছর বয়সী রোবেন ক্লাবের আরেক অভিজ্ঞ মিডফিল্ডার ফ্র্যাংক রিবেরির পদাঙ্ক অনুসরণ করবে বলেই বেভারিয়ান্সরা আশাবাদী।

চলতি মৌসুমের শেষে তারকা এই উইঙ্গারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা রয়েছে। আর সে কারণেই সম্প্রতি নতুন চুক্তির ব্যাপারে রোবেনের সাথে আলোচনা করেছে বায়ার্ন। রবিবার ফ্রেঞ্চ তারকা রিবেরির সাথে জার্মান জায়ান্টরা এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছে।

এক অনুষ্ঠানে রুমিনিগে বলেছেন, চুক্তি নবায়নের বিষয়ে আমরা ইতিমধ্যেই রোবেনের সাথে আলোচনা করেছি। সে বড়দিন পর্যন্ত সময় চেয়েছে। কিন্তু কার্যত আমরা বিকল্প কিছুই ভাবছি না। তার সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে আমরা আশাবাদী। আমি মনে করি সবকিছুই সঠিক পথেই এগুচ্ছে। রিবেরি ও রোবেন যথাক্রমে ৩৪ ও ৩৩ বছরে পা রাখতে যাচ্ছে। কিন্তু এখনো তারা ক্লাবকে অনেক কিছুই দিয়ে যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "রোবেনের চুক্তিবৃদ্ধির ব্যাপারে আশাবাদী বায়ার্ন"

Leave a comment

Your email address will not be published.


*