শিরোনাম

রৌমারী সীমান্তে হাতির তাণ্ডবে কৃষকদের ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় হাতির একটি পাল দেশের অভ্যন্তরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
এতে কৃষকের ফসলি জমিসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর ছেড়ে রাস্তায় আতংকে রাত কাটাচ্ছে সীমান্তের কয়েক গ্রামের মানুষ।
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগার এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের খেওয়ারচর ক্যাম্প কমান্ডার মহর আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ওয়ার্ডের নারী সদস্য মিনারা বেগম জানান, ওই হাতির পালে ৪০টির বেশি হাতি রয়েছে। গত দুই দিন ধরে এলাকায় হাতিগুলো বেশি তাণ্ডব চালিয়েছে। এরা সীমান্তের কাঁটাতার ভেদ করে দেশে ঢুকে পড়ে। পরে পালাক্রমে খেওয়ার চর, আলগারচর এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তছনছ করে কৃষকের চার একরেরও বেশি ভূট্টা ক্ষেত, ১৫ একর ধানি জমি। উপড়ে ফেলেছে জমিতে রোপণ করা অগভীর নলকুপের ১২টি পাইপ, নষ্ট করেছে সেচযন্ত্র।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের সাধু মিয়া, রুপচান মিয়া, আব্দুল মজিদ, আব্দুল আওয়াল, আজাদ, মাহুবর রহমান, হবি মিয়া, আব্দুল ছাত্তার, নজরুল ইসলাম, ফরিজুল হক, লুৎফর রহমান।
ক্ষতিগ্রস্ত এসব কৃষক অভিযোগ করে বলেন, সীমান্ত দিয়ে এভাবে হাতি ঢুকে পড়ায় আমরা ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের কোনো নজর নেই।
বিষয়টি জানতে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগ করার করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত হাতির পালটি খেওয়ার চর বাজারের কাছে একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে।

basic-bank

Be the first to comment on "রৌমারী সীমান্তে হাতির তাণ্ডবে কৃষকদের ব্যাপক ক্ষতি"

Leave a comment

Your email address will not be published.


*