শিরোনাম

লোহাগড়ায় আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লোহাগড়ায় আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২৩জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিহানুক রহমানের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, মশিয়ুর রহমান, মেয়র আশরাফুল আলম, রাশিদুল বাসার ডলার, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল সিকদার, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল আলম নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমীন, সাবেক চেয়ারম্যান কাজী বশিরুল হক,জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন মুন্না, আ’লীগ নেতা গোলাম মোর্শেদ, বুলবুল শিকদার সেলিম ও সাজ্জাদুর রহমান কচি প্রমুখ। আলোচনা সভা শেষে ৭০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত থাকলেও দলীয় কোন্দলে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু ও সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটুসহ তাদের সমর্থকরা রয়েছেন গড় হাজিরের তালিকায়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"

Leave a comment

Your email address will not be published.


*