নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন কুন্দশি পাল পাড়ায় মঙ্গলবার (৩১অক্টোবর) গভীর রাতে কালি মন্দিরের তালা ভেঙ্গে স্বর্নালংকার চুরি হয়েছে।
সরেজমিনে গিয়ে কথা বলে জানা গেছে, উপজেলার কুন্দশি গ্রামের পাল পাড়ার মৃত মনিন্দির পালের ছেলে কালিপদ পালের বাড়ির কালি মন্দিরে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা দরজার তালা ভেঙ্গে কালি মুর্তির গায়ে পরিহিত স্বর্নলংকার,নগদ টাকা ও একটি ইলেক্ট্রিক ফ্যান চুরি করে পালিয়ে যায়। মন্দিরের পুরোহিত কালিপদ পাল জানান, পরিবারের সবাই ঘুমিয়ে গেলে গভীর রাতে মন্দিরে চুরি হয়েছে। বুধবার সকালে তারা বিষয়টি দেখে চোরদের ভয়ে জানাতে সাহস পাননি। আগত ভক্তবৃন্দের মনের আশা পুরনের লক্ষে কালির নামে স্বর্নলংকার মান্নত করে কালির গায়ে পরিয়ে থাকেন। কথিত আছে মনিন্দির পাল দীর্ঘদিন নিশ্চসন্তান থাকায় তার নিজ বাড়িতে কালি মন্দির তৈরি করে কালি আরাধনা করতেন। কালি আরাধনায় তিনার স্ত্রী গর্ভধারন করায় সন্তান কালিপদ পালের জন্ম হয়। সেই বিশ্বাস মতে দুর-দুরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন এই কালি মন্দিরে পুজা অর্চনা ও মান্নত পরিশোধ করতে। কালির গলায় পরিহিত অনুমান বারোআনা ওজনের একটি স্বর্নের হার, আটআনার একজোড়া কানের দুল, একআনার ৭/৮টি কপালের টিপ ,একটি সিলিং ফ্যান ও নগদ ২হাজার টাকা চুরি হয়েছে। সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক নিমাই চন্দ্র মন্ডল,বুধবার সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, তদন্ত করে মন্দিরের স্বর্নলংকার চুরির সহিত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "লোহাগড়ায় কালি মন্দিরের স্বর্নালংকার চুরি"