শিরোনাম

লোহাগড়ায় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্টিত

লোহাগড়ায় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্টিত

বিপ্লব রহমান,নিজস্ব প্রতিবেদক (নড়াইল) থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ-আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ০৯ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কার্য্য নির্বাহী পরিষদের সভাপতি ও দিঘলিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান মঞ্জুর এলাহী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কার্য্য নির্বাহী পরিষদের সদস্য জনাব, হেমায়েত হোসেন, শ ম বুলবুল আহম্মেদ, ফকির এনায়েত হোসেন, আতিয়ার শেখ, সহকারী প্রধান শিক্ষক শেখ আহসান হাবিব, সহকারী শিক্ষক কিংকর চন্দ্র সমাজদার, সৈয়দ মঈনউদ্দিন, ঈমাম হাসান, সালেহা খাতুন, স্মৃতি রাণী সাহা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ সমাবেশ-আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্টিত"

Leave a comment

Your email address will not be published.


*