নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে রোববার (১২ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে ও সাংবাদিক মারুফ সামদানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডঃ মোঃ আবুল হাসান, দুর্নীতি দমন কমিশন (প্রতিরোধ ও গনসচেতনতা) পরিচালক মোঃ মনিরুজ্জামান, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দু আচার্য, সহ-সভাপতি ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সরকারী লোহাগড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সততা সংঘের সদস্য সাবিহা আফরোজ , বি এম সুজন মাহমুদ প্রমুখ । সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগড়ায় সততা সংঘের সমাবেশে ॥ দুদক কমিশনার
লোহাগড়ায় সততা সংঘের সমাবেশে ॥ দুদক কমিশনার
Be the first to comment on "লোহাগড়ায় সততা সংঘের সমাবেশে ॥ দুদক কমিশনার"