শিরোনাম

লোহাগড়ায় সন্ত্রাসীদের তান্ডবে দিশেহারা কলেজ পড়ুয়া মাহমুদ !

লোহাগড়ায় সন্ত্রাসীদের তান্ডবে দিশেহারা কলেজ পড়োয়া মাহমুদ !

মশিয়ার রহমান, লাহুড়িয়া (লোহাগড়া) প্রতিনিধি ॥  নড়াইলের লোহাগড়া উপজেলার তৈলক্ষপাড়ায় কলেজ পড়ুয়া মাহমুদুল হাসানের বাড়িতে গত ১৫ নভেম্বর সকালে ভাংচুর ও লুটপাট চালায় এলাকার কিছু চিন্মিত সন্ত্রাসীরা।
সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মহিউদ্দিন মোল্যার ছেলে আবুল খায়ের মোল্যা,আবুল বাশার লুলু ,সোহেল ও খায়ের মোল্যার ছেলে খলিল, কলেজ ছাত্র মাহমুদুল হাসানের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মাহমুদুলের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। মাহমুদুলের মায়ের কাছে চাঁদার দাবীতে চাপ প্রয়োগের খবর শুনে মাহমুদুল বাড়ি আসলে তার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মাহমুদুলের বাড়িঘর ভাংচুর করে। এ ঘটনায় মাহমুদুল বাদী হয়ে নড়াইলের আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা করায় সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে মাহমুদুলের বসতবাড়ি ভাংচুরসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খলিলের বিরুদ্ধে ঢাকায় প্রতারণাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কমলকান্তি পাল জানান, ঘরবাড়ি ভাংচুরের সংবাদ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সন্ত্রাসীদের তান্ডবে দিশেহারা কলেজ পড়ুয়া মাহমুদ !"

Leave a comment

Your email address will not be published.


*