শিরোনাম

লোহাগড়ায় মাদক ও ইভটিজিং বিরোধী মটর শোভাযাত্রা অনুষ্ঠিত

লোহাগড়ায় মাদক ও ইভটিজিং বিরোধী মটর শোভাযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ॥  নড়াইল জেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করার লক্ষে পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) সরদার রকিবুল ইসলাম’র নেতৃত্বে লোহাগড়া থানা ও নড়াইলের ডিবি পুলিশ রোববার (১৯ নভেম্বর) সকালে এক মটর সাইকেল শোভাযাত্রা ও পথসভার আয়োজন করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, লোহাগড়াসহ নড়াইল জেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করার লক্ষে এলাকায় অধিক জনসচেতনতা বৃদ্ধি করতে পুলিশ সুপারের উদ্দ্যোগে রোববার সকালে মটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদকের কয়েকটি চিন্মিত স্পট ও ইভটিজিং বন্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পথসভা করে জনসচেতনতা বৃদ্ধি করেন। মটর শোভাযাত্রাটি লোহাগড়া থানায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ছিলেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক কেএম জাফর আলী,সাইফুল ইসলাম,শাহিনুর রহমান,হাবিবুর রহমান, সবুর হোসেন, রানা প্রতাপ ,নিমাই চন্দ্র, সহকারী উপ-পরিদর্শক বাবুল খান, লূৎফর রহমান, নাজমুল হক খন্দকার,ইসমাঈল হোসেন,ওবায়েদ হোসেন,শংকর, সুজন ও আলমগীর হোসেন (ডিবি) প্রমুখ। পুলিশ সুপারের এ উদ্দ্যোগকে এলাকাবাসি স্বাগত জানিয়ে বলেন, মাদক ও ইভটিজিং বন্ধ করতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করবেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য অনুরোধ করেছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদক ও ইভটিজিং বিরোধী মটর শোভাযাত্রা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*