শিরোনাম

লোহাগড়ায় ভাইয়ের আঘাতে ভাই জখম ॥ থানায় মামলা দায়ের !

লোহাগড়ায় ভাইয়ের আঘাতে ভাই জখম ॥ থানায় মামলা দায়ের !

নিউজ ডেস্ক ॥  নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯অক্টোবর সকালে ভাই ভাইয়ের মধ্যকার সংঘর্ষে মফিজুর রহমান ঠান্ডু ও আফিয়া খানম গুরুত্বর আহত হয়েছে। পরে মুমুর্ষ অবস্থায় এলাকাবাসি তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কামঠানা গ্রামের মৃত সরোয়ার মোল্যার ছেলে মফিজুর রহমান ঠান্ডুর সাথে আপন ভাই কামাল হোসেন (খোকন) ও সৎভাই আব্দুল খালেক’র সাথে দির্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ২৯অক্টোবর ঠান্ডু ও তার ছোট বোন আফিয়া খানম লিমাকে সাথে নিয়ে আইনি পরামর্শের জন্য নড়াইলের আদালত প্রাঙ্গনে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা  কামাল ও খালেক যোগসাজশ করিয়া হত্যার উদ্দেশ্যে ঠান্ডুর ও লিমার পথ রোধ করিয়া লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক  পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মফিজুর রহমান ঠান্ডু বাদী হয়ে ওই দিন রাতেই দু’জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-৪৩/১৭। মামলার তদন্তকারি কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভাইয়ের আঘাতে ভাই জখম ॥ থানায় মামলা দায়ের !"

Leave a comment

Your email address will not be published.


*