নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ একাধীক মামলার আসামী বেধড়ক পিটিয়েছে একজন মোটর-গ্যারেজ শ্রমিককে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজারে।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শামুকখোলা গ্রামের মৃত সৈয়দ সিরাজ আলী’র ছেলে ও চাঞ্চল্যকর মুরাদ হত্যাসহ একাধীক মামলার আসামী এবং বহু অপকর্মের হোতা সৈয়দ নবাব আলী (৪৫) তার ব্যবহৃত মোটর সাইকেল মেরামত করার জন্য মঙ্গলবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাজারে রিমন অটোতে যান। মেরামত শেষে গ্যারেজ মালিক মিজানুর রহমান (৪০) তার কাছে পারিশ্রমিকের টাকা চাইলে নবাব আলী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে গ্যারেজে রক্ষিত নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। এলাকাবাসি আহত মিজানকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া এবং পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা মেহজাবিন তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। তার নাক ও মুখের আঘাতে অধিক রক্তক্ষরন হয়েছে বলেও জানান ওই চিকিৎসক। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন অভিযোগ করে বলেন,নবাব ও তার অপর দুই সহদর সৈয়দ ফরিদ আলী ও সৈয়দ বিপুল আলী, আড়পাড়া গ্রামের ছিরু হত্যাসহ একাধীক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। এলাকার লোকজন অত্যাচারে অতিষ্ঠ হলেও অদৃশ্য কারনে পুলিশ গ্রেফতার করেনা তাদের। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Be the first to comment on "লোহাগড়ায় হত্যা মামলার আসামী পেটালেন গ্যারেজ শ্রমিককে"