শিরোনাম

লোহাগড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

লোহাগড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে সংগীয় এসআই আতিকুজ্জামান ও এএসআই অলিয়ার রহমান মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এড়েন্দা বাস ষ্টান্ডে অভিযান চালিয়ে পৌর এলাকার রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রাজুপুর গ্রামের মোতালেব’র ছেলে রাজিবুল ইসলাম রাকিদকে ফেন্সিডিল বিক্রিয়কালে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*