নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যৃবাহি রামনারায়ন পাবলিক লাইব্রেরির ১৭তম ত্রি-বার্ষিক সাধারন সভা শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও রামনারায়ন পাবলিক লাইব্রেরির সভাপতি মো: সেলিম রেজা’র সভাপতিত্বে লোহাগড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু অনুষ্ঠানের শুভ সুচনা করেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমীর লিটু । বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স ম আনয়ারুজ্জামান, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম ও নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার ফকির মফিজুল হক, লোহাগড়া সরকারি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সালেহা খাতুন,জয়পুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল,লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম,ডাক্তার মনোয়ার হোসেন তাপস,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম এবং লাইব্রেরির আজীবন ও সাধারন সদস্যগন।
লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরির ত্রি-বার্ষিক সভা অনুষ্টি
লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরির ত্রি-বার্ষিক সভা অনুষ্টিত
Be the first to comment on "লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরির ত্রি-বার্ষিক সভা অনুষ্টি"