নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ছুরিকাঘাতে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের বহির্গমন চার নম্বর গেটে তল্লাশি করার সময় এ ঘটনা ঘটে।
আর্মড ব্যাটালিয়ানের (এপিবিএন) পরিদর্শক ওমর শহীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে সাউথ আবু মোবারক নামের লন্ডনগামী এক যাত্রী বাংলাদেশ বিমানে ওঠার আগে বিমানের বহির্গমন চার নম্বর গেটের সামনে তাকে তল্লাশি করা হয়।
এসময় তার লাগেজে একটি ছুরি পাওয়া যায়। ছুরিটি তাকে বের করতে বলা হলে তিনি তা করেননি। এক পর্যায়ে ছুরিটি বের করতে গেলে মোবারক সিভিল অ্যাভিয়েশন কর্মী মোজাম্মেল শহীদকে আঘাত করেন। এতে তার হাতের দুটি আঙুলে ক্ষত হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়।

Be the first to comment on "শাহজালালে যাত্রীর ছুরিকাঘাতে বিমানকর্মী আহত"