শিরোনাম

নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা এবং জেএমবির (মূল ধারার) একাংশের আমির মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, মাওলানা আবুল কাশেম জেএমবি ও নব্য জেএমবির বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত। এসব সংগঠনের আটক অনেক সদস্যের জবানবন্দিতে মাওলানা আবুল কাশেমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। এ বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে পুলিশ।

basic-bank

Be the first to comment on "নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*