শিরোনাম

শুটিংয়ের ফাঁকে কী করেন ঝুমকো আর কোহিনুর?

নিউজ ডেস্ক : এই মুহূর্তে কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অন-স্ক্রিন দম্পতি হলেন শ্বেতা ও শুভঙ্কর। অর্থাৎ ‘জড়োয়ার ঝুমকো’ ধারাবাহিকের নায়িকা ঝুমকো ও নায়ক কোহিনুর। এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল জি বাংলা’র ‘তুমি রবে নীরবে’ ধারাবাহিকে। সচরাচর যেকোনো অন-স্ক্রিন জুটি নিয়েই দর্শকদের মধ্যে একটা কৌতূহল থাকে- এরা কি পর্দার বাইরে বাস্তবেও কাপল, সান্ধ্য আড্ডা বা কাজের ফাঁকে গসিপের খুবই হট টপিক হয়ে দাঁড়ান ধারাবাহিকের জুটিরা। সত্যি বলতে কী এমন তো অনেকবারই হয়েছে যে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েছেন, বিয়েও করেছেন অভিনেতা-অভিনেত্রীরা।

স্বাভাবিকভাবেই ‘জড়োয়ার ঝুমকো’ ধারাবাহিকের এই জুটি নিয়েও সবার প্রবল কৌতূহল রয়েছে। আর যতদিন ধারাবাহিকটি সম্প্রচার চলবে ততদিন এই কৌতূহল যত বেশি থাকবে ততই ভালো ধারাবাহিকের টিআরপি’র জন্য। কিন্তু এটা ঠিক যে ঝুমকো আর কোহিনুর একসঙ্গে শুধুই শুটিং করেন তা নয়, আরো অনেক কিছুই করেন। যেমন ‘জি বাংলা সোনার সংসার’ এর রিহার্সাল চলছে পুরোদমে। নিজেদের ড্যান্স নম্বরের প্রস্তুতি নিচ্ছেন শ্বেতা আর শুভঙ্কর।

শুধু ঝুমকো আর কোহিনুর নয়, এই মেগা ইভেন্টের প্রস্তুতিতে কিন্তু হাজির ‘জড়োয়ার ঝুমকো’ পরিবারের সকলেই। ধারাবাহিকের গল্পে যতই রেষারেষি থাকুক না কেন, এখানে কিন্তু সবাই মিলেমিশে একাকার।
সূত্র : এবেলা

basic-bank

Be the first to comment on "শুটিংয়ের ফাঁকে কী করেন ঝুমকো আর কোহিনুর?"

Leave a comment

Your email address will not be published.


*