নিউজ ডেস্ক : ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ থাকবে কি না- সে প্রশ্নে উচ্চ আদালতের রায় জানান যাবে ২২ নভেম্বর। নিজাম হাজারীর ফেনী-২ আসনের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট আবেদন হয়েছিল, ওই দিন তার রায় দেবে হাইকোর্ট। এ বিষয়ে দুই বছর আগে হাইকোর্ট যে রুল দিয়েছিল, তার ওপর শুনানি শেষে সোমবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে দেয়। এ মামলায় এর আগেও একবার রায়ের জন্য ১৭ অগাস্ট তারিখ দিয়েছিল আদালত। কিন্তু কারাগারে ‘রক্তদান করে’ নিজাম হাজারী কারাবাস রেয়াতের অধিকারী হয়েছেন বলে তার আইনজীবীরা যুক্তি দিলে রায় আটকে যায়। রক্তদানের হিসাব ও অন্যান্য বিষয়ে দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট সোমবার রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করে।
সংসদ সদস্য পদ নিয়ে নিজাম হাজারীর রায় ২২ নভেম্বর

Be the first to comment on "সংসদ সদস্য পদ নিয়ে নিজাম হাজারীর রায় ২২ নভেম্বর"