শিরোনাম

সময় আবেদনের কারণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক : অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবধির গেজেট জারিতে ফের সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। আর এই সময় আবেদনের কারণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। লিখিতভাবে আবেদন করা হলে সোমবার (১৩ ফেব্রুয়ারি)সময় আবেদনের বিষয়ে আদেশ দেবেন আদালত।
রবিবার (১২ জানুয়ারি)প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি বলেছিলেন, গেজেট প্রকাশের প্রয়োজন নাই। আমি আদালতকে বলেছি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু আদালত আমাকে লিখিতভাবে উল্লেখ করে দরখাস্ত করতে বলেছেন। আগামীকাল (সোমবার) সেটি দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘রুলস ফ্রেম করবেন তো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একবার অপারগতা প্রকাশ করেছেন বা এটার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন। কাজেই ফের যদি এটা করতেই হয় তাহলে সেটি সংশোধন করে রাষ্ট্রপতির কাছেই পুনর্বিবেচনার জন্য পাঠানো উচিত। সেটিই করা হয়েছে।’
এর আগে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে সরকারকে এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। সেই সময় শেষে রবিবার (১২ জানুয়ারি) মামলাটি আবার কার্যতালিকায় আসলে আদালত এই আদেশ দেন।
অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগ এর আগে কয়েক দফা সময় দেন। সেই নির্দেশ বাস্তবায়ন না করায় ৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেন আদালত। তবে ১১ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন।
তবে রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে ১২ ডিসেম্বর আপিল বিভাগ দ্বিমত পোষণ করেন। আদালত বলেছেন, রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হয়েছে। বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই।
উল্লেখ্য, মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বর নির্দেশনা অনুযায়ী জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলাবিধি তৈরি নিয়েই এই শুনানি চলছে।

basic-bank

Be the first to comment on "সময় আবেদনের কারণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*