শিরোনাম

সানি লিওনের জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান!

নিউজ ডেস্ক : পর্নতারকা থেকে পুরদস্তুর অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনের বলিউডের আসন দিনে দিনে আরও মজবুত হচ্ছে। এই কঠিন পথ চলায় সানির জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলিউউড বাদশা শাহরুখ খান! তিনি নাকি এক মুহূর্তে বদলে দিয়েছেন সানি লিওনের জীবন।

এই বিষয়টি সোশ্যাল সাইটে আবার টুইটারে ফলাও করে শেয়ারও করেছেন নায়িকা। কিন্তু কীভাবে? বহুদিন ধরেই কিং খানের সঙ্গে সানির স্ক্রিন শেয়ারের কথা শোনা যাচ্ছিল। সৌজন্যে শাহরুখের আসন্ন ছবি ‘রইস’। সেখানেই একটি আইটেম নম্বরে পারফর্ম করেছেন সানি। অবশেষে মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলরও। সানিও মন ভুলিয়েছেন দর্শকদের। মাত্র চারদিনেই ইউটিউবে ১ কোটি ৭০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে।

সানি লিখেছেন, ‘কিছু মানুষ থাকেন যাঁরা বিনোদনের ক্ষেত্রে জীবনটা বদলে দিতে পারেন। ধন্যবাদ শাহরুখ খান, আমাকে সুযোগ দেওয়ার জন্য। ’ উত্তরে শাহরুখ টুইট করেছেন, ‘তুমি খুব উদার। রইসে পারফরম্যান্স যোগ করার জন্য ধন্যবাদ। কিপ স্মাইলিং…। ’

basic-bank

Be the first to comment on "সানি লিওনের জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান!"

Leave a comment

Your email address will not be published.


*