শিরোনাম

সাভারে পুলিশ ২ সদস্যকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক : সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুরের ছোট বলিমেহের এলাকায় গতকাল সন্ধ্যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পিচ্ছি খাজাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে থানা পুলিশের দুই সদস্যসহ তিনজনকে।

আহতরা হলো সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান, কনস্টেবল সুমন ও পলিশের সোর্স আমিনুল। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিচ্ছি খাজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত সন্ধ্যায় থানার এসআই মেহেদী হাসান ও কনস্টেবল সুমনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার মুক্তির বাড়ি থেকে পিচ্ছি খাজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার স্বজনেরা পেছন থেকে এসআই মেহেদী হাসান ও কনস্টেবল সুমন এবং পুলিশের সোর্স আমিনুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের গুরুতর অবস্থায় সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

basic-bank

Be the first to comment on "সাভারে পুলিশ ২ সদস্যকে কুপিয়ে জখম"

Leave a comment

Your email address will not be published.


*